1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিএম কলেজে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল বিএম কলেজে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: “নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই।”

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

আয়োজকদের দাবি, প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো এমন উৎসবের আয়োজন করা হয়েছে।

 

‘ফিরে চল মাটির টানে’- স্লোগানকে সামনে রেখে বুধবার দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্য, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নানা অনুষ্ঠান হয়।

 

সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধন, প্রকাশনা, র‌্যালি ও ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলাসহ নানা রীতি-অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। বিকালে কবি জীবনানন্দ মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ বলেন, “লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে। যা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের জন্য হুমকি। শিক্ষার্থীদের শেকড়ের দিকে ফিরে তাকানোর এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”

 

সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক কাজী মারজান বলেন, “সম্প্রতি বাউলসহ লোকশিল্পীদের উপর আক্রমণ আমাদের লোকসংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই।”

 

তিনি আরও বলেন, “প্রথমবারের মতো ব্রজমোহন কলেজে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা আমাদের উৎসাহ দিয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নবান্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

উৎসবের এ আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র ইউনিয়ন ও রাজনৈতিক সংগঠনের নেতারাসহ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network