1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পানের বাজারে হঠাৎ দরপতনে দিশেহারা বরিশালের চাষীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

লোকসানের শঙ্কা

পানের বাজারে হঠাৎ দরপতনে দিশেহারা বরিশালের চাষীরা

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি পানচাষ। উপজেলার বাকাল, বাশাইল, গৈলা ও রাজিহার ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চলে অসংখ্য পানের বরজ রয়েছে। দীর্ঘদিন লাভজনক এই পানচাষ এখন লোকসানের খাতে পরিণত হয়েছে।

 

পানের বাজারে হঠাৎ দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো চাষী। তাদের অভিযোগ, উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় শঙ্কার মধ্যে দিন কাটছে চাষীদের।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সারা বছর পানচাষ, রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণে ব্যস্ত থাকেন চাষীরা। তবে চলতি মৌসুমে এ চিত্রে নেমে এসেছে হতাশার ছায়া।

 

পানচাষী আকবর মৃধা বলেন, ‘বরজ তৈরির বাঁশ, দড়ি, শ্রমিকের মজুরি, সার-কীটনাশকসহ সব উপকরণের দাম বহুগুণ বেড়েছে। অথচ বাজারে প্রতি পোন পান বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ টাকায়। কয়েক মাস আগেও একই পরিমাণ পানের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। এতে উৎপাদন খরচই উঠছে না, বরং ক্ষতির পর ক্ষতিতে পড়ছেন পানচাষীরা।

 

গৈলা ইউনিয়নের একাধিক পানচাষী জানান, ‘বরজে সারা বছর বিনিয়োগ করতে হয়; কিন্তু দামের এমন অবস্থা হলে ঋণ শোধ তো দূরের কথা, জীবনধারণই কঠিন হয়ে দাঁড়ায়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় জানান, ‘চাষীদের প্রাপ্য মূল্য নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা চলছে। এছাড়াও বাজার পরিস্থিতি নজরে রাখা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, ‘চাষীদের সহায়তা ও বাজার নিয়ন্ত্রণে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network