1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন, শহীদ আবীরের বাবা মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবা-সংক্রান্ত মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনী ঘুরে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ খাতের সর্বাধুনিক তথ্য ও সেবার সাথে পরিচিত হন। প্রদর্শনী শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network