1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

আজ বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন।

 

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আইনের মূল উদ্দেশ্য। কোন দাবি বৈধ আর কোনটি নয়, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে আইন জানতে হবে। আইন জানা থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেকোন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আইন বিষয়ে জ্ঞান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুধু সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে না, বরং অনাকাঙ্খিত ভুল ও বিশৃঙ্খলা এড়িয়ে সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।

 

 

 

তিনি বলেন, আইন জানা সবার জন্য গুরুত্বপূর্ণ। কোন আইনি ঝামেলা তৈরি হলে সেটাকে এড়িয়ে যাওয়ার যে মনোভাব দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা পরিহার করতে হবে। প্রতিষ্ঠানে সরকারি মামলা হলে তা অবহেলা করা যাবে না। অন্যথায় প্রতিষ্ঠান তথা সরকারের দুর্নাম হবে।

 

 

 

তিনি আরও বলেন, আইন সময়সীমা নির্ভর, সঠিক সময়ে সঠিক ধারা তুলে ধরতে না পারলে অনেক সময় জটিল পরিস্থিতির শিকার হতে হয়। তাই নিজের স্বার্থে বা প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং সর্বোপরি সরকারের সুনাম বৃদ্ধিতে আইনের বিষয়ে ধারণা থাকা জরুরি।

 

 

 

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network