1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ফি মওকুফ করল বরিশাল বিশ্ববিদ্যালয় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সব ফি মওকুফ করল বরিশাল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি ও হলের সকল প্রকার ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন।

 

 

 

পরিপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা (২৩/০৬/২০২৫), অর্থ কমিটির ৪৬তম সভা (২১/০৮/২০২৫) এবং সিন্ডিকেটের ৯০তম (২৯/০৮/২০২৫) ও ৯১তম (১১/১০/২০২৫) সভায় গৃহীত সিদ্ধান্তের অনুমোদনের ভিত্তিতে এই ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

 

এই মওকুফ ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এছাড়াও, তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ৬ ফেব্রুয়ারি ২০২৫-এর পরও মওকুফকৃত ফি জমা দিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে সেই অর্থ সমন্বয় অথবা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে সিদ্ধান্তে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network