নিজস্ব প্রতিবেদক : বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠন আয়োজনে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিগত ওয়ান ইলেভেনে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মাঠে সরব থাকায় পতিত সরকারের সময়ে একাধিকবার হামলা, মামলা ও কারাভোগ করা ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলাম এর সভাপতিত্বে জনসমাবেশে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।