1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জের কলসকাঠীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জের কলসকাঠীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বাদ মাগরিব জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খানের নির্দেশে কলসকাঠী ইউনিয়ন বিএনপি এ দোয়ার আয়োজন করে।

 

কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন মোল্লার তত্ত্বাবধানে ইউনিয়নের ‎২নং ওয়ার্ডের খেয়াঘাট জামে মসজিদ, ‎৫নং ওয়ার্ডের ঢাপরকাঠী বাজার জামে মসজিদ, ‎৬নং ওয়ার্ডের বাগদিয়া মিয়া বাড়ি জামে মসজিদ, ‎৭নং ওয়ার্ডের পশ্চিম বাগদিয়া জামে মসজিদ, ‎৮নং ওয়ার্ডের সাদিশ আমতলী মসজিদ ও ‎৯ নং ওয়ার্ডের নারাঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আয়োজক কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা জানান, উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন মসজিদে শনিবার বাদ মাগরিব নামাজের পর তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network