1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে এনসিপি নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলল দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে এনসিপি নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী এক নেতার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ও গতকাল শনিবার উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এবং বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়।

এঘটনায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী গাজীপুর জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. তানজিল আলম শনিবার বিকেল সাড়ে ৪টায় মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. রাকিব হাসান, মিনহাজ সরদার, তারেক হাওলাদার ও আজমির সরদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. তানজিল আলম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন চাইছেন তিনি। এজন্য তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।

এছাড়া অনেক জায়গায় ব্যানার ফেস্টুন লাগিয়েছেন। গত শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার সকালে কমপক্ষে ১০টি ফেস্টুন গাছ থেকে নামিয়ে ফেলে দেওয়া হয়। একটি দলের নেতাকর্মী যারা নিজেদের বড় রাজনৈতিক দল মনে করে এবং নিজেদের ক্ষমতার মসনদে কল্পনা করছেন তারাই ব্যানার ফেস্টুন ছিড়ে কিংবা ফেলে দিয়ে এনসিপির প্রচার-প্রচারণায় বাঁধা সৃষ্টি করে থাকতে পারেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network