1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিজলায় বড়জালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হিজলায় বড়জালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সহকারী কমিশনার (ভূমি)

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলার ৪নং বড়জালিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

 

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশ্বী এর ৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে স্বাক্ষর করা চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, হিজলা উপজেলাধীন, ৪নং বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেলহাজতে রয়েছে বিধায় তিনি তার কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না।

 

ফলে ৪নং বড়জালিয়া ইউনিয়ন পরিষদের জনসেবামূলক ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের, ইউপি-১ শাখার ১৯ আগস্ট, ২০২৪ তারিখের জারীকৃত ৪৬,০০,০০০০,০০০,,১৭,৯৯,০০৪৪,২২-৬৮৪ নং স্মারকের পরিপত্রের ৩ নং অনুচ্ছেদের নির্দেশনানুযায়ি বর্ণিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

খ) স্থানীয় সরকার বিভাগের, ইউপি-১ শাখার ১৯ আগস্ট, ২০২৪ তারিখের জারীকৃত ৪৬,০০,০০০০,০০০,১৭,১৯,০০৪৪.২২-৬৮৪ নং স্মারকের পরিপত্রের ৩নং অনুচ্ছেদে বর্ণিত আছে যে, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যেকোনো জটিলতা পরিলক্ষিত হলে বর্ণিত আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তাঁর অধীন কর্মকর্তা যেমন: উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার (ভূমি) বা উপযুক্ত সরকারি কর্মকর্তা-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।

গ) এমতাবস্থায়, উপজেলা নির্বাহী অফিসার, হিজলা, বরিশাল এর প্রস্তাব মোতাবেক উপর্যুক্ত কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ তার নামের পার্শ্বে বর্ণিত ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। রবিবার(৩০ নভেম্বর) দুপুরে

একান্ত সাক্ষাৎকারে সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, যেহেতু তাকে বড়জালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়েছে তিনি তার কর্তব্য সঠিকভাবে পালন করে যাবেন। হিজলা উপজেলায় আসার আগেও গাজীপুর ও দিনাজপুরে এনডিসি এবং সুনামগঞ্জে আরআরডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এখানে তিনি দুটি দায়িত্ব পালনের ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি এর দায়িত্ব ভূমি অফিসে এবং প্রশাসকের দায়িত্ব ইউনিয়ন পরিষদে গিয়ে পালন করে যাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network