1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় সেই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আগৈলঝাড়ায় সেই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় সিকদার ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চিকিৎসক মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।

এর আগে আত্মহননকারী এক সন্তানের জননী সুমি আক্তারের বাবা মো. জামাল মীর বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ডা. মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাসুদ পারভেজ। তিনি হাসপাতালের পাশে সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করাতে যেতেন।

তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী এক সন্তানের জননী সুমি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই চিকিৎসকের। যার সূত্র ধরে সুমিকে দিয়ে তার স্বামীকে তালাক দেয়ানো হয়।

তবে ওই চিকিৎসক প্রতারণা করেছে বলে অভিযোগ তুলে গত ২০ নভেম্বর সুমি বিষপানে আত্মহত্যা করেন। অপরদিকে ডা. মাসুদ পারভেজ ১৫দিনের ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানাগেছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network