1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে এনএসআই-এর অভিযানে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে এনএসআই-এর অভিযানে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর বিশেষ অভিযানে প্রায় ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে এই জাটকা উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন খান জানান, এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ভোলার চরফ্যাশনের সাম্রাজ ঘাট থেকে ঢাকা মেট্রো ড-১৪-৮৯০০ নম্বরের একটি পিকআপে করে ১৫০ কার্টুন জাটকা ইলিশ ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়িটি রাত ৯ টার দিকে রামপট্টি অতিক্রম করার সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা এটিকে থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশির সময় গুঁড়ি চিংড়ির কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদের উপস্থিতিতে পিকআপ ও মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ থেকে বিভিন্ন সাইজের মোট ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে এসব মাছ স্থানীয় ৩৫টি মাদ্রাসা ও এতিমখানা, পাশাপাশি এলাকায় থাকা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। অন্য মাছগুলো এবং পিকআপ ভ্যানটি পরিবহনের দায়িত্বে থাকা চালক গোলাম মোস্তফার (৫৫) জিম্মায় প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন খান, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা , স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে জানা যায়, সাম্রাজ ঘাট এলাকার দুলাল দালাল, বসার কেরানি, চিনু ব্যাপারীসহ কয়েকজন মৎস্য ব্যবসায়ীর এ চালানটির সাথে সম্পৃক্ততা থাকতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network