1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল চারটায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে  আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুলতান আহম্মেদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান,
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা জাতির প্রত্যাশা।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network