1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‎ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

‎গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‎

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গৌরনদী ডিবেটিং ক্লাব এর উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭ টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।

 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গার্লস কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলারা ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা।

 

দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরবিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরিশালে- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা”।

 

এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলি যোগাযোগ বিশেষজ্ঞ রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

‎

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network