1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেলের উদ্যোগে বরিশাল নগরের কাজী পাড়া মসজিদে এ আয়োজন করা হয়।

 

আয়োজনের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম করা হয়, পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বলেন, বেগম খালেদা জিয়া শুধু আপোশহীন একজন নেত্রীই নন, তিনি আমাদের তথা গোটা দেশের মানুষের কাছে একটি আবেগের জায়গা।

 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোশ করেননি। তাই তাকে মিথ্যে মামলায় কারবরণ করতে হয়েছে, স্মৃতি বিজড়িত নিজের ঘর ছাড়তে হয়েছে। নেত্রী দেশে ও দেশের মানুষের কাছে সারাটা জীবন কাটিয়েছেন। কখনও এই দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি।

 

তিনি বলেন, আজ আমাদের সেই নেত্রী গুরুতর অসুস্থ। আল্লাহর কাছে ফরিয়াদ দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষের কল্যাণের জন্য হলেও নেত্রীকে সুস্থতা দান করুন, সেইসাথে তার দীর্ঘায়ু দান করুন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network