1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণফাঁদ! হাজারো মানুষের ভোগান্তি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণফাঁদ! হাজারো মানুষের ভোগান্তি

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ ও নলছিটি—এই দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা বিষখালী নদীর শাখা খালের উপর নির্মিত সেতুটি বাকেরগঞ্জের রঙ্গশ্রী ও নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়ন হয়ে দুই উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। তবে দুই উপজেলার মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ এই সংযোগ সেতুটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে। দীর্ঘ এক যুগ ধরে সেতুটিতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এতে ভোগান্তির শেষ নেই দুই উপজেলার হাজারো মানুষের।

 

 

স্থানীয় সূত্র জানায়, ১৯৯২ সালে বাকেরগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ সেতুটি নির্মাণ করে। সেতুটি নির্মাণের কয়েক বছর পরই ফাটল ধরে এবং ধীরে ধীরে ভাঙন দেখা দেয়। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাব এবং নির্মাণ ত্রুটির কারণে অল্প সময়ের মধ্যেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ এই সেতুটি দিয়ে পারাপারের সময় ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে।

 

 

সরেজমিনে দেখা যায়, প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের নড়বড়ে সেতুর সিমেন্টের ঢালাই করা স্লিপারগুলো ভেঙে খালে পড়ে গেছে। ক্রস অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ভেঙে গিয়ে সেতুটি অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সিমেন্টের স্লিপার না থাকায় স্থানীয়রা লোহার অ্যাঙ্গেলগুলোর সঙ্গে বাঁশ ও গাছ বেঁধে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করছে। স্লিপার না থাকায় সেতুটির উপরের অংশ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। ক্রস অ্যাঙ্গেলের বিভিন্ন অংশ মরিচা ধরে ভেঙে গেছে। মানুষ নিরুপায় হয়ে এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে।

 

 

 

নলছিটি উপজেলার রাজনগর হাফিজি মাদ্রাসার হাফেজ মাওলানা মনিরুল ইসলাম বলেন, সেতুর ওপর তৈরি গাছের সাঁকো দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। “সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য বারবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেনি কর্তৃপক্ষ,” বলেন তিনি।

 

 

স্থানীয় কৃষক মো. দেলোয়ার খান বলেন, আমাদের বাড়ি নলছিটি উপজেলায় হলেও অনেকেরই কৃষিজমি সেতুর অপর প্রান্তে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে। “প্রতি বছর আমরা সেখানে কৃষিকাজ করি। উৎপাদিত পণ্য কাঁধে ও মাথায় করে সাঁকো দিয়ে পার হতে হয়। কারণ এক যুগেরও বেশি সময় ধরে কোনো যানবাহন চলে না,” বলেন তিনি।

 

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের সোহেল হাওলাদার বলেন, হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে দুই উপজেলার মানুষ এই সেতু দিয়েই যাতায়াত করে। “এলাকার জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতুটি মেরামত বা পুনর্নির্মাণ জরুরি। কর্তৃপক্ষের উদাসীনতা ও দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ মানুষের জীবন এখন ঝুঁকির মুখে,” বলেন তিনি।

 

বাকেরগঞ্জ উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ বলেন, “ভাঙা সেতুটির স্থান পরিদর্শন করে যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে নতুন সেতু নির্মাণ করা হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network