1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বরিশালের বিভিন্ন কলেজের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস ও তরুণদের প্রাণচাঞ্চল্য।

 

 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো: খায়রুল আলম সুমন।

 

 

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের ইতিবাচক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার দিকে পরিচালিত করতে নিয়মিত এমন আয়োজন করতে হবে। এই টুর্নামেন্ট তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

উল্লেখ্য, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বরিশালের বিভিন্ন কলেজের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস ও তরুণদের প্রাণচাঞ্চল্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network