1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র রমেশ উপহার পেল "স্বপ্নকুঞ্জ" - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র রমেশ উপহার পেল “স্বপ্নকুঞ্জ”

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হতদরিদ্র রমেশ চন্দ্র’ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই। চরাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাসের মাধ্যমে অস্বচ্ছ পরিবারটির কথা জানতে পারেন বাকেরগঞ্জের ইউএনও।

 

সোমবার (০১ ডিসেম্বর) সকালে রমেশ চন্দ্রের বাড়িতে আসেন ইউএনও রুমানা আফরোজ।

 

এ সময় অসহায় পরিবারটিকে ইউএনও উপহার হিসেবে একটি গৃহ উপহার দেন ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং কম্বল প্রদান করেন। রমেশ চন্দ্র দম্পতির হাতে ”স্বপ্নকুঞ্জ’’ গৃহের চাবি হস্তান্তর করেন। নতুন ঘর পেয়ে অসহায় এই পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠেছে।

 

আবেগ উৎফুল্ল হয়ে রমেশ চন্দ্র বলেন, ইউএনও মহোদয়ের কাছে আমরা চির কৃতজ্ঞ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি গৃহ উপহার দিয়েছি। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো। উপজেলা প্রশাসন সর্বদা অসহায় মানুষের পাশে আছে।

এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা (পিআইও) কামরুজ্জামান, চরাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাস, পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network