1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীমাহীন দূর্নীতি, অনিয়ম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীমাহীন দূর্নীতি, অনিয়ম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রায়ন প্রকল্পকে ঘিরে সীমাহীন দূর্ণীতি ও অনিয়ম,বসবাস করছেনা ১৩টি পরিবার।
এ নিয়ে পৌরসভা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আব্দুল হাই, রফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ(নওমুসলিম), সোহেল হাওলাদার, খালেক মাঝি, মেহেরুন নেছা, মোসলেম মল্লিক, পলাশ দাস, বিমল চন্দ্র দাস, মুকুল বেগম, তপন চন্দ্র দাস, ববিতা রানী ঘরামী, মিজানুর রহমান মল্লিকের নামে জমিও নেই ও ঘরও নেই প্রকল্পের বরাদ্দকৃত আশ্রায়ন ঘর বরাদ্দ হয়। কিন্তু তারা স্বচ্ছল হওয়ায় ওই ঘরগুলোতে কেউ বসবাস করছেনা।
একদিকে একটু মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না একাধিক ভূমিহীন পরিবার। অপরদিকে তথ্য গোপন করে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের দোসররা আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দের নামে অনিয়ম করেছে। সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডে হতদরিদ্রদের নামে বরাদ্দ হওয়া ৬২টি ঘরের মধ্যে ১৩টি ঘরে বসবাস করছেনা কেউ।পৌরসভাবাসীর দাবি ওই বরাদ্দকৃত ঘরগুলোর বন্দবস্ত বাতিল করে গরীব দুঃখী ভূমিহীন পরিবারের মাঝে বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন। অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান আওয়ামী লীগের দোসররা টাকার বিনিময়ে এ দূর্ণীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network