1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন //জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার আয়োজনে বরিশাল জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতার পাশাপাশি দেশের সামগ্রিক কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

 

দোয়া মাহফিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে জিসাস বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া। সংগঠনের নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির অনুপ্রেরণা, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি দেশনেত্রীর চিকিৎসা ও দলের ঐক্য সম্পর্কে গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

 

 

দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির আশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network