1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে সাংবাদিক পিতার ইন্তেকাল  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে সাংবাদিক পিতার ইন্তেকাল 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের নতুনহাট নিবাসী মো. আলাউদ্দিন ফরাজি আর নেই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মো. আলাউদ্দিন ফরাজি বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও সাংবাদিক মোঃ ওবায়দুল হক উজ্জ্বল-এর পিতা। এছাড়া তিনি বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন-এর বড় মামা ছিলেন।
স্থানীয়ভাবে তিনি নম্র, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্বসম্পন্ন একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাবুগঞ্জের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজের জানাজা একই দিন মাগরিব নামাজের পর তাঁর নিজ বাড়ি রাকুদিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network