1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পানি ভেবে কীটনাশক পান, শ্রমিকদল নেতার মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

পানি ভেবে কীটনাশক পান, শ্রমিকদল নেতার মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: ভুল করে পানি ভেবে জঙ্গল (আগাছা) মারার কীটনাশক পান করে ছয়দিন মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত ৯টা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সুমন হোসেন পাইক (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সুমন হোসেন পাইক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.মোশারফ হোসেন পাইকের ছেলে। সুমন ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিচ্ছিত করেছেন সুমন হোসেন পাইকের পিতা মো. মোশারফ হোসেন পাইক।

সুমন হোসেন পাইকের পিতা মোশারফ হোসেন পাইক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.মোশারফ হোসেন পাইকের ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ন- সাধারণ সম্পাদক মো.সুমন হোসেন পাইক। সে গত ২৬ নভেম্বর (বুধবার) দুপুরে বাকাল ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে নিজেদের মৎস ঘেরে শ্রমিকদের সাথে কাজ করছিলো।

কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পানির পিপাসা পায়। এসময় সে মোবাইলে কথা বলতে বলতে পানি ভেবে জঙ্গল (আগাছা) মারার কীটনাশক পান করে ফেলে। নিজেই বুঝতেপারে ভুল করে কীটনাশক পান করে ফেলেছে। নিজেই মটরসাইকেল যোগো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ওখানে প্রার্থমিক ভাবে ওয়াস করে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বরিশাল যেতে যেতে তার অবস্থা গুরুতর হয়ে পরে। বরিশাল মেডিকেলের চিকিসৎকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে ছয়দিন চিকিৎসারত অবসবথায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত ৯টা মৃত্যুর কোলে ঢলে পরে সুমন পাইক।

বুধবার জোহরবাদ মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সুমন পাইকের স্ত্রী ও চার মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network