1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বি‌সি‌সি) ১২১ জন কর্মচারী আজ বুধবার দুপুরেও নগর ভব‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন।

 

 

কর্তৃপ‌ক্ষের নিষ্ফল আশ্বা‌সের পর কর্মচারীরা ফের আন্দোল‌নে নে‌মে আগামী রোববার থে‌কে কর্মবির‌তির ঘোষণা দি‌য়ে‌ছেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।

 

বিক্ষোভ সমাবেশে করপোরেশনের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, ‘প্রশাসন আমাদের আন্দোলন স্থগিত রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত রাখি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং অবৈধ নিয়োগ বৈধ করা হচ্ছে।

 

আরাফাত হোসেন মনির কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানলে আগামী রোববার থেকে কর্মবিরতি শুরু করব এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

 

 

প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে (বি‌সি‌সি) ১২১ জন কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আন্দোলন স্থগিত রেখে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু এরপর আর অগ্রগতি না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network