1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে বরিশাল- ঢাকা মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে বরিশাল- ঢাকা মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ 

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনও ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে বাবুগঞ্জে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক সেবা ও দুর্নীতি প্রতিরোধে অনন্য ভূমিকা রাখছেন। তার হঠাৎ বদলির আদেশে জনগণের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে তার বদলির সিদ্ধান্ত বাতিল করে বাবুগঞ্জে পুনর্বহালের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক সাংবাদিক আরিফ আহমেদ মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রহমান রহমাতুল্লাহ।
এছাড়া ওই মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল আমিন, ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি সৌরভ সরদারসহ বাবুগঞ্জ উপজেলার রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
পরে দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদের বদলির আদেশ বাতিলের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এর কাছে স্মারকলিপি পেশ করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং জনগণের আস্থাভাজন এই কর্মকর্তার বদলির সংবাদে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউএনও ফারুক আহমেদ যোগদানের পর থেকেই বাবুগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, দুর্নীতি দমন, সরকারি সেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অসামান্য ভূমিকা রেখে আসছেন। তাঁর সততা, ন্যায়বোধ, মানবিকতা এবং উন্নয়নমুখী পদক্ষেপে উপজেলার সাধারণ মানুষ সন্তুষ্ট।
স্মারকলিপিতে আরও বলা হয়, তাঁর বদলির কারণে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে এবং সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। এজন্য তাঁর বদলি স্থগিত করে বাবুগঞ্জে বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
এ সময় গণস্বাক্ষরের মাধ্যমে উপজেলা বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকেও ইউএনও ফারুক আহমেদকে বাবুগঞ্জে রাখার অনুরোধ জানিয়ে স্মারকলিপি সংযুক্ত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network