1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় দুই কেজি ৬০০ গ্রাম সাইজের ইলিশ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি !  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় দুই কেজি ৬০০ গ্রাম সাইজের ইলিশ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি ! 

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬শত গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে।

ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য  বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিনশত টাকায় পাইকারী বিক্রেতা বিকাশ কিনে নেন।

এসময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়। আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশী দামে  মাছটি  বিক্রি করতে পেরে দারুন খুশি বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network