1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সোহাগ গাজীর সেঞ্চুরির ম্যাচ হারল বরিশাল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সোহাগ গাজীর সেঞ্চুরির ম্যাচ হারল বরিশাল

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খেলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ। ব্যাট হাতে সেঞ্চুরি করেও এ দিন দলকে জেতাতে পারেননি সোহাগ গাজী। বিশাল লক্ষ্যে খেলতে নেমে এই অলরাউন্ডারের সেঞ্চুরির দিনে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস।

 

চার উইকেটে ১০৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। জাহিদুজ্জামান খান ৪৭ এবং তাসামুল হক ৩৭ রানে ব্যাটিংয়ে ছিলেন। এই দুজনের জুটি অবশ্য শুরুর ভাগেই ভেঙে যায়।

 

দলীয় ১১৪ রানে এই জুটি ভাঙেন মোহাম্মদ নাইম শেখ। সম্প্রতি বিপিএলে কোটিপতি বনে যাওয়া নাইমের থ্রো’তে রান আউট হয়ে ফেরেন তাসামুল। ৬৯ বলে ৪১ রান আসে তার ব্যাটে।

 

 

দলীয় ১৮৭ রানে মঈন খানের উইকেট হারায় বরিশাল। ৬৭ বলে ২৯ রান করা মঈনকে প্যাভিলিয়নে ফেরান শুভাগত হোম। তারপর ৭৫ রানের জুটি গড়েন জাহিদুজ্জামান এবং সোহাগ। ১০১ বলে ৮০ রান করে রাকিবুল হাসানের বলে জাহিদুজ্জামান ফিরে গেলে এই জুটি ভাঙে।

 

বাকি সময়টা একাই লড়াই করেন গাজী। প্রথম শ্রেণির ক্রিকেটে দশম সেঞ্চুরি হাঁকান তিনি। দলীয় ২৯৮ রানে ফিরে যান সোহাগ। ১৪৯ বলে ১০২ রান করা এই অলরাউন্ডারকে ফেরান আসাদুল্লাহ গালিব।

 

প্রথম ইনিংসে আবু হায়দার রনির ৯৭ রানের ইনিংসে ৩৫৪ রান করে ময়মনসিংহ। জবাবে ২১৭ রানে অল আউট হয় বরিশাল। তারপর ২৪২ রান করে ময়মনসিংহ। ৩৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১৬ রানে থামে বরিশালের ইনিংস।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network