1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে চোর সন্দেহে আটক ১ : পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গৌরনদীতে চোর সন্দেহে আটক ১ : পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চোর সন্দেহে মন্দিরের একটি ঘর থেকে আহতাবস্থায় এক যুবককে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিচ্ছিলেন থানা পুলিশ।

 

 

পথিমধ্যে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়।

 

তাৎক্ষনিক পুলিশ ধাওয়া করে পুকুর থেকে আহত যুবককে আটক করেছে।

 

 

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন মিশনের পুকুরে।

 

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-স্থানীয়দের কাছে খবর পেয়ে বার্থী তাঁরা মায়ের মন্দিরের একটি ঘর থেকে আহতাবস্থায় চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে ওই আহতকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছিলো।

 

পথিমথ্যে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে যুবক প্রকাশ মজুমদার (২২) গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়ে স্থানীয় মিশনের পুকুরে ঝাঁপিয়ে পরেন। পরে ওই পুকুর থেকে পুলিশ তাকে (প্রকাশ) উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

ওসি আরও জানান, আটককৃত প্রকাশ মজুমদার পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন থাকায় বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network