1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এইডস: বরিশালে আক্রান্তদের অর্ধেকই শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

এইডস: বরিশালে আক্রান্তদের অর্ধেকই শিক্ষার্থী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে এইচআইভি পজিটিভ ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সিলর জসিম উদ্দিন এ তথ্য জানান।

সেন্টারের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এআরটি সেন্টারে তিন হাজার ১৩০ জন এইচআইভি পরীক্ষা করতে এসেছিল। এর মধ্যে ২০ জন পজিটিভ হয়েছে। তাদের ১১ জন শিক্ষার্থী।

এ ছাড়া প্রবাসী তিনজন ও স্থানীয় বিভিন্ন পেশার ছয়জন রয়েছে। স্থানীয় ছয়জনের মধ্যে একজন হিজরাও রয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৮ বছর। তাদের মধ্যে এইচএসসি থেকে মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে। অনেকে বাইরের বিভিন্ন জেলা থেকে এসে বরিশালে অবস্থান করছেন।

কাউন্সিলর জসিম বলেন, “আক্রান্ত শিক্ষার্থীরা সবাই সমকামী। এদের সবাইকে চিকিৎসার আওতায় এনেছি। তাদের ওষুধ দেওয়া হয়েছে। তারা ফলোআপের মধ্যে রয়েছেন। কারণ তারা যেন বাইরে না যায়। অন্য কারো সংস্পর্শে যেন না যায়, সেজন্যও গুরুত্বপূর্ণ কাউন্সিলিং করা হচ্ছে।”

এদের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে জানিয়ে জসিম উদ্দিন বলেন, “এক বাসায় কিংবা এক কক্ষে পাঁচ থেকে সাতজন থাকে। তারা কোন কোন বাসায় থাকে, সেটা নজরদারি করতে হবে। সন্তানরা কোথায় থাকে, তার বন্ধু কারা ও কী করে সেই বিষয়টি ফলোআপে রাখতে হবে।”

যারা এইচআইভি পজিটিভ হয়েছে তাদের মধ্যে অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, মাথা ব্যথা ও পাতলা পায়খানা বন্ধ না হওয়ার উপসর্গ থাকে। এ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষায় এসে পজিটিভ হয়েছে। কেউ নিজে এসে পরীক্ষা করেনি।

জসিম উদ্দিন বলেন, “আক্রান্তরা যাদের সঙ্গে যৌন সম্পর্ক করেছে, তাদের অনেকে এখন পর্যন্ত পরীক্ষার জন্য আসেনি। প্রকৃত সংখ্যা হয়ত আরও বাড়বে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুশিউল মুনীর বলেন, “শিক্ষক ও অভিভাবকদের কঠোর হতে হবে। তা না হলে ভবিষ্যতে এটা আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network