1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জিদনিদের বাড়িতে একই গ্রামের বখাটে মাদকাসক্ত সজিব প্রবেশ করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

 

এসময় জিদনী তাকে বাধা দিলে সজিবের সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে সে তার মুখমন্ডল ও হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজিবের দুই ভাইয়ের সহায়তায় স্থানীয় লোকজন বখাটে সজিবকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা গিয়ে সজিবকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই আহত ছাত্রীর পিতা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সজিবের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। সজিব উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আসামী সজিবকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বখাটে সন্ত্রাসী সজিবের দৃষ্টান্তমূলক শাস্তর দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network