1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদের প্রতীক : গৌরনদীতে আব্দুস সোবহান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদের প্রতীক : গৌরনদীতে আব্দুস সোবহান

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। দল-মত নির্বিশেষে দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে খেতাব দিয়েছেন আপসহীন নেত্রী।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদ-বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান হয়েছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। দেশ ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি।

 

 

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরো বলেন-বিগত ১৫ বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে বেগম খালেদা জিয়া টানা সাত বছর কারাবন্দী জীবন কাটিয়েছেন। তবু তিনি আপস করেননি। সেনা-সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর তিনি সব মামলায় জামিন পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি দেশ ছাড়েননি।

 

 

এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার জন্য উপস্থিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

 

 

 

 

গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকিরের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির প্রমুখ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network