নিজস্ব প্রতিবেদক, গৌরনদী : বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে গৌরনদীতে ধানের শীষ প্রতীকের গেঞ্জি বিতরণ করা হয়েছে।
গৌরনদী পৌর ছাত্রদলের উদ্যোগে ও যুগ্ম আহবায়ক হিরা রহমান সাদ্দামের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকার রিকসা, ভ্যান ও ইজিবাইক চালকদের মধ্যে উপহার সামগ্রী হিসেবে এসব গেঞ্জি বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান জয়, পৌর ছাত্রদল নেতা মো. শামিম, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মো. নয়ন, রনি ফকির, সজীব কবিরাজ, খায়রুল সরদার, রাব্বি আকন, রিদয় সরদার উপস্থিত ছিলেন।
গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিরা রহমান সাদ্দাম জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীককে জনগণের কাছে আরও পরিচিত করতে গেঞ্জি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।