1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গভীর রাতে বরিশালে চার ডাকাত আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গভীর রাতে বরিশালে চার ডাকাত আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে স্থানীয়রা চার ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

 

 

এসময় আটককৃতদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়।

 

 

পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

 

 

আটককৃতদের মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক। স্বরূপকাঠী এলাকার তসলিম ও বরিশাল নগরীর বাসিন্দা অশোক।

 

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে আটক চারজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। পরবর্তীতে আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। ওসি আরও জানিয়েছেন-এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network