1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রিয় বাবার জানাজায় শিশু মুত্তাসিন! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

প্রিয় বাবার জানাজায় শিশু মুত্তাসিন!

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সবার সঙ্গে তার ৫ বছর বয়সী ছেলে মুত্তাসিন অংশগ্রহণ করে।
জানাজার প্রাক্কালে বাবার লাশের সামনে মসজিদের ইমাম ও দুই চাচার পাশে দাঁড়ানো অবুঝ শিশু মুত্তাসিন উপস্থিত সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। সবার মাঝে হয়তো সে তার প্রিয় বাবার মুখটি খুঁজে ফিরছিল।
অথচ তার সামনেই সাদা কাপনে জড়ানো নিথর দেহে খাটিয়ায় চিরঘুমে তার বাবা ! বাবাকে যে চিরতরে সে হারিয়ে ফেলেছে এতটুকু বুঝার বয়স মুত্তাসিনের হয়নি। প্রিয় বাবা তাকে আর কোনদিন পরম ভালোবাসায় আদর করে বুকে জড়িয়ে ধরবেন না,কোলে তুলে নিবেন না, খেলনা কিংবা চকলেট-চিপসের আবদার পূরণ করবেন না !
বাবার শেষ বিদায়ের জানাজায় শিশু মুত্তাসিনের অংশগ্রহণ জানাজায় অংশ নেওয়া সবাইকে স্তব্ধ ও  অশ্রুসিক্ত করেছে। বাবার কাঁধে সন্তানের লাশ যেমন ভারি,ঠিক তেমনি অবুঝ শিশুর সামনে বাবার চলে যাওয়াও নিদারুন বেদনার।
প্রসঙ্গত, শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে কিডনিরোগে চিকিৎসাধীন অবস্থায় মোঃ শফিকুল ইসলাম বাবু ইন্তেকাল করেন।
(ইন্না…রাজিউন)।  এদিন বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network