1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের নাম ‘বাকসু’ বহাল রাখা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা।

রোববার (০৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোলচত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘বাকসু’ বিএম কলেজের ৭২ বছরের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’। হুট করে কেউ এসে ‘বাকসু’ নাম দাবি করবে তা আমাদের জীবন থাকতে হবে না। এই নাম নিয়ে তারা যদি টানাটানি সিদ্ধান্ত নেয় তাহলে বরিশালে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

শিক্ষার্থী সুমি হক বলেন, দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে ২ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।

শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে নথুল্লাবাদ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয় বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুনুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network