1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মুলাদীতে বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে এক বালু ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

 

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ময়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদা না দেওয়ায় চরকালেখান গ্রামের আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন মারধর করে টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেছেন বালু ব্যবসায়ী জাকির হোসেন লিটন খান। এঘটনায় তিনি বাদী হয়ে গতকাল শনিবার বিকেলে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

 

জাকির হোসেন লিটন খান জানান, তিনি কয়েক মাস ধরে মুলাদী উপজেলায় ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করছেন। প্রায় ৩ মাস আগে চরকালেখান গ্রামের আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন তার থেকে ১টি ড্রেজার, ২টি বাল্ক হেড ও ৬ হাজার ফুট পাইপ ভাড়া নেন। তারা ড্রেজার দিয়ে প্রায় ৬ লাখ টাকার ৬০ হাজার ফুট বালু ভারাট করে নেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলাউদ্দীন সরদারের কাছে ড্রেজার ও বালুর টাকা হিসাব চান লিটন খান। এতে আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেন ক্ষিপ্ত হয়ে লিটন খানকে গালিগালাজ ও মারধর করেন। পরে তারা বালুর ব্যবসা করতে হলে লিটন খানের কাছে উল্টো ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা দুইজনের লিটন খানকে আবার মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা লিটন খানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় লিটন খান বাদী হয়ে আলাউদ্দীন সরদার ও সোহাগ হোসেনকে আসামি করে মুলাদী থানায় অভিযোগ দেন।

 

 

এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, বালুর ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network