1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বরিশালের বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম-এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) বাবুগঞ্জ থানা কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে বাবুগঞ্জ থানা কর্তৃপক্ষ।

বিদায়ী ওসি জহিরুল আলম তাঁর দায়িত্ব পালনকালে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা সবার প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি—এই মন্ত্রে দায়িত্ব পালন করে তিনি বাবুগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের উচ্চ প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

ওসি জহিরুল আলমও অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাবুগঞ্জে কর্মরত অবস্থায় প্রাপ্ত সহযোগিতা ও স্মৃতিগুলো সারা জীবনের সম্পদ হিসেবে উল্লেখ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার, সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস, এসআই আনোয়ারুল ইসলামসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network