1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে : ছারছীনা পীর - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে : ছারছীনা পীর

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.) গতকাল বরিশাল শহরের রুপাতলী দারুল আবরার মডেল কামিল মাদরাসা ও মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে এই কথা বলেন।

পীর ছাহেব কেবলা ভক্ত মুরিদদের উদ্দেশ্যে বলেন- মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বান্দার নৈকট্য লাভের পন্থায় ওসিলা গ্রহণের বিকল্প নেই। বর্তমানে একদল লোক পবিত্র কোরআনে বর্ণিত ওসিলা এর বিষয়টিকে অস্বীকার করছে যা সঠিক আকিদার পরিপন্থী। সঠিক আকিদার অনুসারী হওয়া ছাড়া একজন মুমিনের ঈমানের দাবী পূর্ণতা পায় না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি জিহাদকেও ফরজ করেছেন। কিন্তু কারো মন গড়া ব্যাখ্যায় জিহাদের বাস্তবায়ন হয় না। একজন মুসলমানের সাথে অন্য মুসলমানের জিহাদ শরীয়ত সমর্থন করে না। পরিভাষা অনুসারে জিহাদ হবে ইসলামী শরীয়তের অনুসরণপূর্বক। মনে রাখতে হবে মুসলমান অন্যকে কখনও আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে।

পীর ছাহেব কেবলা আরো বলেন- সহশিক্ষার বিষাক্ত ছোবলে আজকে মাদ্রাসা শিক্ষাঙ্গন এক ভয়াবহ পরিণামের শিকার হয়েছে। দারুল আবরারের মত কিছু প্রতিষ্ঠান এখনো বিদ্যমান রয়েছে যারা সহশিক্ষা থেকে মুক্ত রয়েছে। শরীয়তের হুকুম পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় সেখানে প্রকৃত ইসলামের শিক্ষার পরিবর্তে অপসংস্কৃতির বিস্তার ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে বিকল্প শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, মুফতি মাওলানা মোঃ হায়দার হোসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মাহফিলের শেষে হযরত পীর ছাহেব কেবলা মাদ্রাসা থেকে ফারেগীন হাফেজ ছাত্রদেরকে দস্তারবন্দী ও তাদের অভিভাবকদেরকে পুরস্কার প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব ডা. আমির ফয়সাল বিন মাহবুব (রাকিব), দারুল আবরার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network