1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৮ দিনেও সন্ধ্যান মেলেনি গৌরনদীর নিখোঁজ হাফেজ সিফাতের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

৮ দিনেও সন্ধ্যান মেলেনি গৌরনদীর নিখোঁজ হাফেজ সিফাতের

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রহস্যজনকভাবে নিখোঁজের আটদিনেও সন্ধ্যান মেলেনি হাফেজ মো. সিফাত শেখের (১৫)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

নিখোঁজ হাফেজ সিফাত শেখ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের নানা বাড়ি থেকে গত ৩০ নভেম্বর সকালে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

 

সে (সিফাত) পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মারকাজ মাদ্রাসার ছাত্র ছিলো। সিফাতের বয়স যখন দুই বছর তখন তার বাবা উজ্জ্বল শেখ নিরুদ্দেশ হয়ে আর ফেরেননি। পরবর্তীতে সিফাতের মা সিমা বেগমের অন্যত্র বিয়ে হয়।

 

এরপর থেকে বাবা ও মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে সিফাত তার নানীর কাছে ধুরিয়াইল গ্রামে বড় হয়। পরবর্তীতে নানীর তত্ত্বাবধানে সিফাত পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইরকান্দি এলাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে ৩০ পাড়ার কোরআনের হাফেজ হয়।

 

এরপর মেধাবী সিফাতকে আগৈলঝাড়া উপজেলা সদরের মারকাজ মাদ্রাসায় ভর্তি করা হয়। গত কয়েকদিন পূর্বে নানীর কাছে বেড়াতে আসে হাফেজ মো. সিফাত শেখ। পরবর্তীতে গত ৩০ নভেম্বর সকালে নানী বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে সিফাত নিখোঁজ হয়। সেই থেকে অদ্যবর্ধি হাফেজ মো. সিফাত শেখের কোন সন্ধ্যান মেলেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network