1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মধ্যরাতে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মধ্যরাতে শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : টানা তিন বছর ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশ।

 

অভিযোগ উঠেছে, পেশায় একজন হাফেজ (মাদ্রাসায় হিফয বিভাগের শিক্ষক) কর্তৃক ভূক্তভোগী শিশুকে (১৩) টানা তিনবছর পর্যন্ত বলৎকার করা হচ্ছে। অর্থাৎ ১০ বছর বয়স থেকে ওই শিশুর সাথে ব্যাভিচার করে আসছে আটক লম্পট শিক্ষক।

 

বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ছাঁদে নিয়ে রবিবার বিকেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের সময় নির্যাতিত শিশুর পরিবারের সদস্যরা হাতেনাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা লম্পট ওই শিক্ষককে ধরে উত্তম-মাধ্যম দিয়েছে।

 

মুহুর্তের মধ্যে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরার পর রবিবার দিবাগত রাতে স্থানীয়দের সহযোগিতায় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন-পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network