1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা হয়েছে পাষন্ড মা। এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের  মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর ছেলে মোঃ মামুন হাওলাদারের সাথে বাবুগজ্ঞ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তার এর সাথে ২০১৪ সালে সামাজিক ভাবে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে তাসকিন(৭) ও জিদান(৩) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সুত্রে জানা যায় গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাষন্ড মা অবুঝ দুই শিশুকে রেখে লাপাত্তা হয়। ঘটনার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যপারে ভুক্তভোগী পরিবার জানান পরকীয়া প্রেমিকের সাথে  দুই শিশুকে রেখে লিমা আক্তার লাপাত্তা হয়েছে। এদিকে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্বামী মামুন হাওলাদার। এছাড়া লিমা আক্তারের সাথে কিছুদিন পূর্বে টিকটক করাকে নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য হয়েছিলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network