1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নূর জামাল (৪১) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

মৃত নূর জামাল (৪১) ঝালকাঠির নলছিটির রাজ্জাক হাওলাদারের ছেলে। গত রোববার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৩৬০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বশেষ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৪ রোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network