1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে সেতুর নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর করেন নাজিরপুর ও রামালপোল গ্রামের বাসিন্দারা। সৌহার্দ সেতু নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ এবং নির্মাণের উদ্যোক্তাদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় দুই গ্রামের সাধারণ মানুষ এ হামলা করেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, মামলায় বাদী উল্লেখ করেছেন- গত ৬ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে অনলাইনে যুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধনের কথা ছিল। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ডিসি মো. খায়রুল আলম সুমন, ইউএনও মো. গোলাম সরওয়ার, মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলামসহ কর্মকর্তারা সেতুর পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ও অন্য কর্মকর্তা আসার আগেই সকাল ১০টার দিকে নাজিরপুর ও রামালপোল গ্রামের তিন শতাধিক লোক সেতুর পূর্বপাড় থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়।

হামলাকারীরা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন এবং উপস্থিত কর্মকর্তাদের সামনেই সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লালগালিচা নিয়ে যান। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং সরকারের অপূরণীয় ক্ষতি হয়। নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান বাদী মেহেদী হাসান।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network