1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে লীজকৃত জমির ফসল তছনছ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে লীজকৃত জমির ফসল তছনছ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে লীজকৃত কৃষকের রোপিত বীজ ধান ও কচু গাছ উপড়ে ফেলে তছনছ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের হোসনেয়ারা বেগম এর কাছ থেকে জমি লীজ নেয় ওই গ্রামের আঃ রশিদ খানের ছেলে আকবর আলী খান। এছাড়া লীজ নিয়ে কৃষক আকবর আলী খান ৩ বছর ধরে চাষাবাদ করে আসছে। ওই লীজকৃত জমিতে গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার দিকে রোপিত বীজ ধান ও সবজি কচু গাছ কেটে তছনছ করে জোরপূর্বক ক্ষমতার দাপটে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যু ইসমাইল হোসেন তাওসিফ সিকদার, সেকান্দর সিকদার,সালাম সিকদার, বিউটি বেগম।
এ ব্যপারে কৃষক আকবর আলী খান জানান আমি হোসনেয়ারা বেগমের কাছ থেকে লীজ নিয়ে জমি চাষাবাদ করেছি। জমিজমা নিয়ে বিরোধ থাকলে হোসনেয়ারা বেগমের সাথে থাকতে পারে,কিন্তু আমি লীজ নিয়ে দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে বীজ রোপণ করি এবং সবজি কচু গাছ চাষ করেছি। তা উপড়ে ফেলে তছনছ করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে ওই ভূমিদস্যুরা। অভিযুক্তদের পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অসহায় কৃষক পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network