1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বুধবার (১০ ডিসেম্বর) “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এ প্রকল্পটি মূলত মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। নারী, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্যব্যবস্থা শক্তিশালীকরণ এবং স্বাস্থ্যব্যবস্থাকে আরও টেকসই করা প্রকল্পের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর কারিগরি সহযোগিতায় মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।
সভায় প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল–বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ তামিম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় সাংবাদিক, প্রকল্প কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং মনিটরিং, মূল্যায়ন, জবাবদিহিতা ও শিক্ষণ কর্মকর্তা নুরুল আহমেদ মামুনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, পুষ্টি উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গঠনই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এজন্য মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network