1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মো.আরিফুলইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে জাল দলিল তৈরি করে প্রতারনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী ফ্যাসিষ্টের দোসর মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশীর বিরুদ্ধে।

এ মর্মে ভুক্তভোগী সুবল দাস গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে পটুয়াখালী জেলা জজ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ জালিয়াতি ও প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর সি আর ৬৮০/২০২৫।

মামলার অভিযোগে প্রকাশিত, সুবল দাসের চাচাতো ভাই রাজেশ্বর দাস নিঃসন্তান অবস্থায় মারা গেলেও শ্যামল চন্দ্র ও ননী গোপাল নামে অস্তিত্বহীন দুইজনকে সন্তান দেখিয়ে মকবুল তালুকদার ওরফে মোহন চাপরাশী নিজের নামে জাল-জালিয়াতি মাধ্যমে দলিল করে। উক্ত দলিল ব্যবহার করে মকবুল বাউফল উপজেলার জে এল ২৫ চন্দ্রপাড়া মৌজার এস এ ৬০৭, ৬০৮ ও ৬০৯ খতিয়ানের রাজেশ্বর দাস এর মালিকানাধীন ৩৩.৮৮ শতাংশ জমি নিজের নামে নামজারী করেছেন।

অভিযোগকারী সুবল দাস বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার মকবুল ওরফে মোহন চাপরাশী তার ছেলে মহিউদ্দিন ওরফে সবুজ চাপরাশীর প্রভাবে বিগত ১৭ বছরে মদনপুরা ইউনিয়ন পরিষদ হতে তিনি ওয়ারিশ সনদ নিতে পারেন নাই। সবুজ চাপরাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এর অত্যন্ত ঘনিষ্ঠজন। আওয়ামী লীগ নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার এবং নাজিরপুর-তাতেরকাঠী ইউপির তৎকালীন চেয়ারম্যান ইব্রাহীম ফারুকের সব ঠিকাদারী কাজ নামে বেনামে করতো এ সবুজ চাপরাশী।

মদনপুরা ইউপি‘র প্যানেল চেয়ারম্যান-১ জাহিদ হাসান এর সার্বিক সহযোগীতায় সম্প্রতি ওয়ারিশ সনদ প্রাপ্ত হয়ে আদালতে জালিয়াতির মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। আদালত মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, পিবিআই নিজেকেই এ মামলায় তদন্ত করতে বলেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশী বলেন, আমার নামে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি সামাজিক লোক তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network