1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে সীমানা পিলার স্থাপন করে সংখালঘুর জমি দখলের চেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে সীমানা পিলার স্থাপন করে সংখালঘুর জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাকেরগঞ্জ থানার নলুয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌকরন মৌজায় জয়দেব দাসের পৈত্রিক সম্পত্তির প্রায় ৫ একর জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

 

সরেজমিনে তদন্ত করে দেখা যায়, উপজেলার নলুয়া ইউনিয়নের নবায়নখালী খেয়াঘাট সংলগ্ন চরে মৌকরন মৌজায় জয়দেব দাসের পৈতৃক ১০ একর জায়গা তার নিজের দখলেই রয়েছে। এ বছর তিনি ওই জমি তরমুজ চাষের জন্য বরগা দিয়েছেন।

 

গত ৭ ডিসেম্বর রাতের আঁধারে এলাকার ভূমিদস্যু মিজান মোল্লা, অবসরপ্রাপ্ত আজিজ পুলিশ, কামাল মোল্লা, চান্দু হাওলাদারসহ ১০-১২ জন সংখ্যালঘু জয়দেব দাসের জমিতে সীমানা পিলার স্থাপন করে তার ৫ একর জমি দখলের চেষ্টা করে। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা টোকন মেম্বার, জামাল চৌধুরী, সাবেক মেম্বার ওবায়দুল নেগাবান ও জাকির মোল্লার সহযোগিতায় ভূমিদস্যুরা উপজেলা ভূমি অফিসের দোহাই দিয়ে উক্ত জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি দখল চেষ্টা করে।

 

অবশ্য উপজেলা সহকারি ভূমি তন্ময় হালদার সাংবাদিকদের জানান, ভূমি অফিস থেকে নলুয়ায় জমি মেপে সীমানা পিলার স্থাপন করতে কেউ যায়নি। একজন চাইলে অন্য জনের জমিতে আদালতের নির্দেশ ব্যতিরেকে সীমানা পিলার স্থাপন করতে পারে না।

 

জমির মালিক জয়দেব দাস বলেন, তিনি চিকিৎসার প্রয়োজনে বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে না থাকায় তার অনুপস্থিতি সুযোগে ভূমিদস্যুরা তার দীর্ঘদিন যাবত দখলে থাকা জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি জবরদখলের চেষ্টা করছে। এমনকি ওই ভূমিদস্যুরা তার বাগানের বেশকিছু গাছপালা কেটে নেয়। আমি আমার জমিতে সীমানা পিলার স্থাপন করে প্রতিবাদ করছি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এহেন অপকর্মের হোতাদের জমি দখল ভূমিদস্যুতার বিচার দাবি করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network