1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ‘বিতর্কিত বক্তব্যে’ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ‘বিতর্কিত বক্তব্যে’ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সমালোচিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভকারীরা শতাধিক ঝাড়ু হাতে প্রতীকী প্রতিবাদ জানিয়ে বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা জনগণের সম্মানহানির শামিল।
স্থানীয়রা জানান, ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ মিডিয়াকর্মীদের কাছে অভিযোগ করেন—সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির কাছে বাবুগঞ্জের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ চাঁদা দাবি করেছেন। এলাকাবাসীর দাবি, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন।
একই দিন  বরিশাল  রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনেও ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন বাবুগঞ্জ-মুলাদী এলাকায় নাকি বোমা তৈরির অসংখ্য কারখানা রয়েছে এবং অনেকের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তাঁর এসব বক্তব্যে স্থানীয়দের মতে, বাবুগঞ্জ-মুলাদীর মানুষ বিশ্ববাসীর কাছে আতঙ্কের জনপদ হিসেবে উপস্থাপিত হয়েছে, যা এলাকার মান-সম্মানকে গভীরভাবে আহত করেছে।
বিক্ষোভকারীরা জানান, ফুয়াদের এই অমূলক, অপপ্রচারমূলক বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন করা হবে।
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে মীরগঞ্জ ও বাবুগঞ্জ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network