1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে কার্ভাডভ্যানের ধাক্কায় নিহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্ভাডভ্যানের ধাক্কায় নিহত ২

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোভ্যান। এতে দুর্ঘটনা কবলিত অটোভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রাজৈর উপজেলার আম গ্রামের বিকাশ সরকারের ছেলে অটোভ্যান চালক বিপ্লব সরকার (৩০) ও একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিপ্লব সরকারসহ দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পলাশ গাইনও দুর্ঘটনাকবলিত ভ্যানটিতে ছিলেন। দুর্ঘটনায় হারুন শেখ নামে আরও একজন আহত হন। তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

মোস্তফাপুর হাইওয়ে পুলিশে উপ-পরিদর্শক মতিউর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network