1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-৩ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ভোরের কুয়াশা ভেদ করে নির্বাচনী এলাকায় ছুটে চলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চা-চক্র ও গণসংযোগে অংশ নেন তিনি। গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন বাবর। স্থানীয়দের আশা-আকাঙ্ক্ষা ও অঞ্চলের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
চা-চক্রে উপস্থিত স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত তুলে ধরেন। অধিকাংশেরই প্রশ্ন—জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বেকারত্ব ও মাদক নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেবে?
জনগণের প্রশ্নের জবাবে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় যদি আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারি, তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করব। আমরা শাসক নয়—সেবক হতে চাই। শান্তিময় বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “দেশের যুবসমাজ ধ্বংসের মূল কারণ বেকারত্ব ও মাদক। অধিকাংশ যুবক চাকরি না পেয়ে হতাশায় ভোগে এবং অনেকেই মাদকে জড়িয়ে পড়ে। জনগণ আমাদের সুযোগ দিলে বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলবে। বাংলাদেশকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতের এই প্রার্থীর বক্তব্য ও স্বতঃস্ফূর্ত গণসংযোগ স্থানীয়দের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি নতুন আস্থার জন্ম দিয়েছে বলে মত প্রকাশ করেন এলাকাবাসী।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন আমীর মাস্টার জাকির হোসেন, সেক্রেটারি মো. জামাল হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network