1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের মানতা সম্প্রদায়দের দাবি : কবরের জন্য চান এক টুকরো জমি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালের মানতা সম্প্রদায়দের দাবি : কবরের জন্য চান এক টুকরো জমি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভূমিতে অধিকার নেই এমন জনগোষ্ঠী মানতা সম্প্রদায়। এসব ভূমিহীন মানতারা মৃত্যুর পর শেষ ঠিকানা কবরের জন্য এক টুকরো জমি দাবি করেছেন সরকারের কাছে।

 

 

বরিশাল সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের প্রথম মতবিনিময়কালে এ দাবি করেছেন মানতা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

 

 

চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামিয়া আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, রিপোর্ট একাত্তর ডট কমের হেড অফ করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ, সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান,

 

 

সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী, দৈনিক আজকের বার্তা নিবার্হী সম্পাদক কাজী রাব্বি, মাই টিভি ব্যুরো প্রধান পারভেজ রাসেল প্রমূখ।

 

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস।

 

 

এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী করেছেন।

 

 

তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই বিকল্প পেশার দাবী করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network