1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ৯টি বাম দলের সমন্বয়ে গঠিত মোর্চা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর সদর রোড কীর্তনখোলা মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়।

 

এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বরিশাল জেলার সমন্বয়কারী ও বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মোশতাক আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হারুনর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী প্রমুখ।

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বের উল্লাহ, বাসদ বরিশাল জেলা বর্ধিত ফোরামের সদস্য আবুল কালাম মাস্টার, সিপিবি পটুয়াখালী জেলা শাখার প্রাক্তন সভাপতি মোতালেব মোল্লা, সিপিবি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সিপিবি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিসলু প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network